নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিববার (২৭ এপিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডোরিয়াকেনা গোরস্থান সংলগ্ন সড়কের ওপর অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিকে কলমাকান্দা সদরের লোকজন চলাফেরা ও অবস্থান করতে দেখেছেন। দুপুরে ডোরিয়াকেনা গোরস্থান সংলগ্ন সড়কের ওপর ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পায়। এলাকাবাসীরা মৃত বৃদ্ধকে চিনেন না। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত বৃদ্ধের লাশ পুলিশের হেফাজতে নেওয়া হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

অজ্ঞাত বৃদ্ধের লাশ শনাক্তের জন্য পিবিআই পুলিশ ইউনিট সহযোগিতা চাওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version