বৃহস্পতিবার, অক্টোবর ২২

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় আহার রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নবীন দলের আহ্বায়ক শাহীনুল রহমান কাঞ্চন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ মামুন মিয়া (মাছুম)।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর নবীন দলের সভাপতি মোঃ আশিক আহাম্মেদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দেশের প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নবীন দলের সাধারণ সম্পাদক সালেহ্ সিদ্দীক নাসিম, সহ-সভাপতি মোঃ আতাউর রহমান ফেরদৌস, মোঃ এবাদুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক মোঃ আওয়াল হোসেন কনু। ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম মিয়া, তারেক, জাহিদুর রহমান, আব্দুল্লাহ আল ইমরান, হাবিবুর রহমান হাবিব, মোঃ রবিন হোসাইন, মোঃ কাজী হুযাইফা, শামছুর রহমান তনয়, মোঃ বায়োজিদ মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ আবুল খায়ের, সদস্য রাকিব মিয়া, মোঃ জাকারিয়া হোসাইন, মোঃ রাজন মিয়া, মোঃ আব্দুল্লাহ আল রুমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version