দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. লিটন খানকে জড়িয়ে অপ-প্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিটন খান তার লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের নাম ভাঙ্গিয়ে, সরকারী নদী দখলসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছি।

আমার যন্ত্রনায় জেলে, কৃষক, দিনমজুর সহ অতিষ্ঠ হয়ে পড়েছে কাকৈরগড়া ইউনিয়নের মানুষ। এছাড়া আমাকে জড়িয়ে বীজ ও কীটনাশক বিক্রিতে প্রতারনা করেছি এমন তথ্য প্রকাশ করে, গত ৫ এপ্রিল স্থানীয় প্রিন্ট ও নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশ করানো হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহনি।

যাহা বাস্তবতার সাথে কোন প্রকার মিল নাই। আমার বাড়ি ওই ইউনিয়নের গন্ডাবের এলাকায়। ওই এলাকার আলী সোবহানের ছেলে কথিত সাংবাদিক শেখ মামুনুর রশীদ সহ অন্য সাংবাদিকদের কাছে অসত্য তথ্য সরবরাহ করিয়া যে সংবাদ প্রকাশ করিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত: এলাকায় আমার সুনাম ও ভাবমুর্তি ক্ষুন্ন করার উদ্দ্যেশ্যে মামুনুর রশীদ এই সংবাদ প্রকাশ করিয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মীর আরাফাত, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মীর মুক্তাদীর, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মানিক মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইয়াহিয়া খান পিন্টু, যুবদল সদস্য মো. মাজহারুল ফকির, বিএনপি কর্মী মো. সিরাজুল ইসলাম, মো. আলম, মো. ইউসুফ, আলম মিয়া প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version