ইমন মিয়া, গাইবান্ধা: গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের স্মৃতিচারণ করেন, তুলে ধরেন ১৯৭১-এর সেই বীরত্বগাথা ও নৃশংসতার ইতিহাস। স্মৃতিচারণ করেন- বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, প্রফেসর আব্দুর রশিদ, তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণ করে স্বাধীনতার চেতনা রক্ষার আহ্বান জানান। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের প্রেরণা, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শে উজ্জীবিত করবে।
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


