নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তেন গণহত্যা দিবস উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মাহমুদুদল হাসান, সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র, বিএনপি নেতা বিদ্যুৎ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, ২৫মার্চ কালো রাত্রিতে বাংলাদেশের ভাগ্যে কি ঘটেছিল আমরা সবই জানি। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়। সারা দেশের ন্যায় আমরাও জাতিসংঘের কাছে এ দিবসকে আন্তর্জাতিক স্বীকৃত দেওয়ার জন্য জোর দাবী জানান বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version