নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাব-গাম্ভির্যের মধ্যদিয়ে নেত্রকেনার দুর্গাপুরে সম্মানীত সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সম্মানে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় আলোচনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি তোবারক হোসেন খোকন। 

 এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, আলহাজ্ব  জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, ওসি মাহমুদুল হাসান, পৌর বিএনপি‘র আহবায়ক আবু ছিদ্দিক রুক্কু, সদস্য সচিব সম্রাট গণি, এডভোকেট মানেশ সাহা, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সামাজসেবক হাজী মঞ্জুরুল হক, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাবেক কাউন্সিলর আলহাজ্ব ডা. রমজান হোসেন, প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version