বৃহস্পতিবার, অক্টোবর ১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

গাজায় ইজরাইয়েলী হামলার প্রতিবাদে ও নতুন করে নৃশংস হত্যাযজ্ঞে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোট বিক্ষোভ সমাবেশ করে। আজ শনিবার (২২ শে মার্চ) সকাল১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন।

জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, সাংস্কৃতিক জোটের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি তরিকুল ইসলাম তারু,উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, বিশিষ্ট চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্ন, বাউলিয়া সংঘের সাধারণ সম্পাদক পরিতোষ বাউল প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব মোড়ল মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে গাজায় শিশু নারীসহ সাধারন মানুষকে হত্যা করা হচ্ছে।

সেখানে জাতি সংঘসহ বিশ্ব বিবেক নিরব।গাজায় খাদ্য বন্ধ করা হয়েছে,বিদ্যুৎ বন্ধ করে রাতের আধারে বোমামেরে নৃশংস ভবে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইজরাইল। এ পর্যন্ত ৫০ হাজার মানুষকে হত্যা করেছে। সেখানে জাতিসংঘ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আর এ নৃশংসতা দেখতে চাই না। বাংলাদেশের সরকারের কাছে দাবি, তারা যেন অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক মহলে উদ্যোগী হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version