কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার দুই তরুণ মদসহ ময়মনসিংহে র‌্যাব-১৪ এর হাতে আটক হয়েছেন। আটক দুজনের কাছ থেকে ১১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ১০ হাজার টাকা।

আটক দুজন হলেন- নেত্রকোনা দুর্গপুর উপজেলার কৃঞ্চের চর গ্রামের কৃঞ্চ রাজ ধরের ছেলে সজিত রাজ ধর (১৯) এবং একই এলাকার জালাল খানের ছেলে মো. শিপন খান (১৯)।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানের পক্ষে মিডিয়া অফিসার এতথ্য জানান।

এরআগে এ অভিযানে র‌্যাবের আভিযানিক দলের নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজের পশ্চিম পাড় (জয়বাংলা চত্ত্বর সংলগ্ন) জনৈক বাদল মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মদসহ দুই তরুণকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত মাদকসহ আসামিদেরকের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version