মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ ১৯ মার্চ,২৫

 

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই ভ্যানের দুই যাত্রী নিহত হ ও ভ্যানচালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার ( ১৯ মার্চ) বিকেলে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যাত্রী হলেন – কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০), একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)। আর আহতরা হলেন – কালাই উপজেলার ভূগোইল গ্রামের
ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ , বুরাইল গ্রামের আশরাফ আলী।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ তাঁর ব্যাটারি চালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে ওই ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন । স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত আহতদের পর্যবেক্ষন করা হচ্ছে, এ ব্যাপারে মামলার প্রস্তৃতি চলছে বলেও জানান ওসি।

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version