পাঁচবিবি, জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে গরু কিনতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নোয়াখালী ও লক্ষীপুরের জেলার ৫ গরু ব্যবসায়ি অচেতন । এদের মধ্যে ৩ ব্যবসায়ির ১৮ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে দূর্বৃত্তরা।

১৮ মার্চ মঙ্গলবার সকালে পাঁচবিবি বাসট্যান্ড এলাকা হতে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাদের হয়ে কাজ করা জয়পুরহাট সদর উপজেলার হিচমী মোল্লা পাড়া গ্রামের কাফি নামের এক রাখাল।
ব্যবসায়ীরা হলেন, লক্ষীপুর জেলার ডালিয়াকান্দি গ্রামের, চৌধুরী মিয়ার পুত্র আঃ মালেক ( ৩৮) নুরনবীর পুত্র মুনির উদ্দিন (৫৫), নোয়াখালী সদর উপজেলার নুর ব্যপারী (৬০), নুরুল হকের পুত্র কাজল(৬৫) ও শফিগঞ্জ গ্রামের আঃ আলিমের হিঞ্জু (৬৫) । এদের মধ্যে আঃ মালেক একটু সুস্থ্য ।

আব্দুল মালেক জানায়, তারা দীর্ঘদিন থেকে জয়পুরহাট সদরের নতুন হাট ও পাঁচবিবি গোহাটি থেকে গরু ক্রয় বিক্রয় করেন । ঘটনার দিন তিনি সহ আরো ৬ ব্যবসায়ী ফেনী জেলার মহিপাল থেকে শাহ ফতেআলী বাসে করে পাঁচবিবিতে গরু ক্রয়ের উদ্দেশ্য রওনা হোন। রাত পৌনে ৪ টায় সিরাজগঞ্জ হাইওয়ে সড়কের পাশে হোটেলে সেহরির জন্য যাত্রা বিরতি দিলে সেখানে তারা সেহরি খান। এরপর বাসটি ছেড়ে দিলে তারা আর কিছুই বলতে পারেন না। সকাল ৭ টার সময় পাঁচবিবি বাসট্যান্ড থেকে অচেতন অবস্থায় তাদেরকে স্হানীয় মহিপুর হাসপাতালে ভর্তি করা হয় । এসময় মালেক জানায় তার কাছে রাখা ৭ লক্ষ, মুনিরের সাড়ে ৭ লক্ষ ও নুরুর ৪ লক্ষ টাকা খোয়া গেছে । আঃ কাফি বলেন, আমি নিয়মিত তাদের ক্রয় করা গরুগুলো রাখাল হিসাবে তাদের নিকট পৌছে দেই। আজকে তাদের দুই ট্রাক গরু হবে বলে জানায়। হাটে এসে দেখি তারা অজ্ঞান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version