শুক্রবার, সেপ্টেম্বর ২৫

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

নেত্রকোনার দুর্গাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের আলামিন মিয়া (২১) একই গ্রামের মোঃ জয়নাল আবেদীন (২০)। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আটককৃতদের আজ আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে চলতি মাসের ১১ মার্চ মোটরসাইকেল চুরির অভিযোগ দায়ের হয় থানায়। পরবর্তীতে তৎপরতার সাথে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় সেই সাথে মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version