শুক্রবার, সেপ্টেম্বর ১৮

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা ক্রিকেট এসোসিয়েশনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ, অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

রোববার বিকেলে পৌরসভা মিলনায়তনের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় এবি সিদ্দিকী দুলাল সভাপতি, কবির হোসেন টিপুকে সিনিয়র সহ-সভাপতি, জাহেদ আহমদ সাধারণ সম্পাদক, জামিল আহমদ সাংগঠনিক সম্পাদক, আক্তার হোসেন প্রচার সম্পাদক, তাওহিদ সারওয়ার মুন্না কোষাধ্যক্ষ, এম সারোয়ার হোসাইন দপ্তর সম্পাদক, আবু তাহের ক্রীড়া সম্পাদক ও কামরুজ্জামান মুক্তা শিক্ষা ও প্রকাশনা সম্পাদক করে ৭৭ সদস্য বিশিষ্ট ক্রিকেটার্স এসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু।

রেজাউল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও ক্রীড়া ভাষ্যকার আমজাদ হোসেন পাপলু এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাপ্তাহিক বড়কন্ঠ সম্পাদক রশীদ আহমদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ময়নুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা সাব্বির হোসেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version