জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে ওই মোটরসাইকেলের আরোহী দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ৬ মার্চ) সন্ধ্যায় নিশ্চিন্তা – ইটাখোলা সড়কের মুন্দাইল পৌরসভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ।

নিহত দুজন হলেন- ক্ষেতলাল উপজেলার নওয়ানা গ্রামের আজিজার রহমানের ছেলে দুলাল হোসেন (৩৪), কাজীপাড়া গ্রামের মোংলার ছেলে জহুরুল ইসলাম (৪৫)
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, নিশ্চিন্তা বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন দুলাল ও জহুরুল। পথে নিশ্চিন্তা-ইটাখোলা সড়কের মুন্দাইল এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জহুরুল ইসলাম মারা যান এবং দুলাল হোসেন আহত হন।
দুলাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলাল হোসেন মারা যান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version