কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাঁওকান্দিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের উৎরাইল এলাকায় টেকনিক্যাল কলেজের সামনে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও গণবিক্ষোভ মিছিলের মতো কর্মসূচী পালিত হয়।

এতে প্রায় হাজারো মতো নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নির্দোষ দাবিতে বিভিন্ন ধরণের শ্লোগান দিতে দিতে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে দুর্গাপুর পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদের মোড় ঘুরে আবার উৎরাইল এলাকায় ফিরে আসে।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গত বুধবার শাহজাহানকে জড়িয়ে মিথ্যা মামলা করা হয়েছে। প্রকৃতপক্ষে শাহজাহান এ ঘটনার সাথে কেনোভাবে জড়িত না। সে সব সময় অসহায়দের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করেছে এবং তার বিরুদ্ধে যে মামলাটি হয়ে তা প্রত্যাহারের দাবি জানান তারা ।

উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি কাজে বাধা প্রদান এবং অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো.শাহজাহানসহ সাত জনের নামে উপজেলা প্রশাসন কৃর্তক মামলা দায়ের করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version