সুনামগঞ্জ প্রতিনিধি:: 
সুনামগঞ্জের দোয়ারাবাজার ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ৮ টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন এর অধীনস্থ বাঁশতলা ও পেকপাড়া বিওপির টহল দল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গরু জব্দ করে।
 
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।
 
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়ন এর বাঁশতলা ও পেকপাড়া বিওপি টহল দল সীমান্ত পিলার-১২৩০/১-এস এবং ১২২৯/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝুমগাঁও ও মোকামছড়া নামক স্থান হতে মালিকবিহীন ০৮টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
 
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version