নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় আমেরিকার তৈরি ১টি পিপ্তল, দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান ১টি, বোমা সদৃশ ককটেল ১২টি, গুলি ৯টি, ড্রেগার ২টি, কিরিচ ২টি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক। এর আগে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, একই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. নবীর উদ্দিন (৫০) ও হাজী আব্দুল মতিনের ছেলে মো. ইমাম হোসেন (৫০)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকায়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রিক ফিল্ডের মাঠের দিক থেকে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভোবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে সন্ত্রাসীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক আরও বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version