টাঙ্গাইল প্রতিনিধিঃ

  টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামের অংশের টাঙ্গাইল – আরিচা মহাসড়কের নাগরপুর অংশে উপর সেফটি ট্যাংক নির্মান করেছে রজব সিকদার। উপজেলার ফায়ারসার্ভিস অফিসের উত্তর পাশের আর বি টাওয়ারের মালিক মো. রজব সিকদার তার ভবনের পশ্চিম পাশে প্রধান সড়কে সুগভীর ও বিশাল আকারের সেপটি ট্যাংক নির্মান করেছে। সরেজমিনে দেখা যায়, ভবন থেকে আঞ্চলিক মহাসড়কের গাড়ারিং (ইটের গাঁথুনি) পর্যন্ত বিশাল সেপটি ট্যাংক নির্মান করা হয়েছে। যা সড়ক লেভেল থেকে বেশ উঁচু।

এই স্থানটি দূর্ঘটনা প্রবন এবং প্রতিবছর সড়ক দূর্ঘটনায় এখানে প্রাণহীনর ঘটনা ঘটে। ব্যস্ততম এ আঞ্চলিক মহাসড়কটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। রাতের আঁধারে রজব নির্মান করেন, এই গভীর সেপটি ট্যাংক, এমনটাই বলছেন এলাকাবাসী। স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন, একাধিক বার নিষেধ করার পরেও কারো কথায় কর্ণপাত না করেই কাজটি সম্পূর্ণ করেন তিনি।

এলাকাবাসীর চাপা গুঞ্জনে শোনা যায়, এর পেছনে বিএনপির নামধারী কিছু লোক জড়িত। মোটা অঙ্কের টাকায় সবাইকে হাত করেছেন তিনি। মো. রজব সিকদারের স্ত্রী’র মুঠোফোনে কল দিয়ে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের জায়গার উপর কাজ করেছি। আপনার যদি আরো কিছু জানার থাকলে আমার স্বামীর সাথে কথা বলেন। মো. রজব সিকদারের মুঠোফোনে একাধিকবার  কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের (সওজ)  নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, এই সড়কটি প্রস্থ করনের কাজ চলমান রয়েছে। বিষয়টি জানতে পেরে শুরুতেই আমরা মো. রজব সিকদার কে মৌখিক ও লিখিত ভাবে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করি। তিনি আমাদের কথার তোয়াক্কা না করে এমনটি করেছে। আমরা অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version