পিরোজপুুরের ইন্দুরকানী উপজেলার বা‌লিপাড়ায় প্রতিপ‌ক্ষের হামলায় ছাত্রশি‌বি‌রের তিন কর্মী আহত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার বা‌লিপাড়া ভূ‌মি অ‌ফিস‌রে সাম‌নে এ হামলার ঘটনা ঘ‌টে। হামলাকারীরা সবাই ছাত্রলী‌গের কর্মী ব‌লে জানান আহত ছাত্রশি‌বিরে কর্মীরা।হামলায় আহতরা হ‌লেন- ত‌রিকুল ইসলাম (২৫) রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। অহতরা সবাই ছাত্র শি‌বি‌রের কর্মী।

ইন্দুরকানী উপ‌জেলা ছাত্র শি‌বি‌রের সভাপ‌তি আশরাফুল ইসলাম ব‌লেন, শুক্রবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে সাংগঠ‌নিক কার্যক্রম সম্পন্ন ক‌রে বা‌ড়ি ফেরার প‌থে আমা‌দের ওপ‌র হামলা ক‌রে। সারা দে‌শে যখন ছাত্রলী‌গের কর্মীরা মি‌ছিল করার জন্য প্রস্তু‌তি নি‌চ্ছিল তারই অংশ হিসা‌বে তারা এ উপ‌জেলায় মিছিল করার প্রস্তু‌তি নি‌চ্ছিল। আমা‌দের‌কে দে‌খে তারা আমা‌দের ওপ‌র দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা করে।

আহত সাইদুল ইসলাম ব‌লেন, রা‌তে আমা‌দের তিনজন‌কে পে‌য়ে আমা‌দের ওপ‌র হঠাৎ ক‌রে দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা ক‌রে। তারা এর আগে আমা‌দের‌কে সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে বি‌ভিন্ন ধর‌নের হুমুকি দি‌য়ে‌ আস‌ছিল।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হো‌সেন ব‌লেন, শুক্রবার রা‌তে বা‌লিপাড়ায় এক‌টি হামলার ঘটনা ঘ‌টে‌ছে। আমরা এখনও কোনো অ‌ভি‌যোগ পাইনি। কে বা কারা হামলা করেছে এ রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version