মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

আখেরি মোনাজাতের পর বাড়ি ফিরতে শুরু করেছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা। বাস, ট্রেন, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চড়ে ফিরছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রশাসন। তবে মুসল্লির তুলনায় কম যানবাহন থাকায় অনেকে হেঁটেই রওনা দিচ্ছেন।

ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ৭ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। বর্ধিত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হবে। এছাড়া বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

এদিকে, ২৫ মিনিট আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল ৯টা ৩৫ মিনিটে মোনাজাত শেষে টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার, চেরাগ আলী, কলেজ গেট, মিলগেট, কামারপাড়া, আব্দুল্লাহপুর, বিমানবন্দর, উত্তরা, দৌড় ব্রিজসহ ইজতেমা ময়দান থেকে বের হওয়ার সব সড়কেই দেখা যায় বাড়ি ফেরা মুসুল্লিদের ঢল। টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরের বাজার পর্যন্ত হেঁটে যাচ্ছেন মুসল্লিরা।

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ রকিব বলেন, স্বাভাবিক সিডিউলে ৭ জোড়া বিশেষ ট্রেনসহ অন্যান্য ট্রেন চলাচল করছে।এদিকে অনেকেই ট্রেনের ছাদ, ইঞ্জিনের সামনের অংশে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। এছাড়া সড়ক পথে ট্রাক, পিকআপ ও অটোরিকশাযোগে গন্তব্যে যেতে দেখা গেছে মুসল্লিদের। মুসল্লিরা বলছেন, সার্বিক ব্যবস্থাপনা ভালো থাকায় আখেরি মোনাজাতে তেমন ভোগান্তি হয়নি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version