জলঢাকা প্রতিনিধি:

প্রায় কয়েক বছরের পুরোনো গ্রামীণ রাস্তা জোর করে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম সহ কয়েক জনের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার শতাধিক পরিবারের লোকজনকে। নীলফামারী জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান,আমরা এ রাস্তা দিয়ে দীর্ঘ ৭০ থেকে ৮০ বছর যাবত চলাচল করে আসছি। গত (২০ জানুয়ারি) সকালে রাস্তার মালিকানা দাবি করে রবিউল, নুরবানু, সাইফুল ও মাসুদ বাঁশ দিয়ে বেড়া ও একাধিক বাঁশের খুঁটি রাস্তার মাঝে পুতে রাখে।

এতে এলাকার ব্যাটারি চালিত অটোবাইক, ব্যান গাড়ি, জমি চাষের ট্রাক্টর ও কৃষকদের কৃষি পন্য নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা আরও বলেন, তিনি আমাদের কোনো কথাই শুনছে না। এছাড়া চলাচলের জন্য অন্য কোন রাস্তা না থাকায় আমাদের খুবই কষ্ট হচ্ছে।

বর্তমানে আমরা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছি। আমরা দ্রুত চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। রাস্তা দখলকারী রবিউল ইসলাম এর সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান, আমার জমি সর্ট হয়েছে এজন্য রাস্তা বন্ধ করেছি। ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু মুছা বলেন, বিষয়টি আমি ঐ ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে জানতে পেরেছি।

ওয়ার্ড মেম্বার তাকে নিষেধ করেছিল। তিনি তা শুনেনি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিনকে মুঠফোনে একাধিক বার কল দেওয়া হলে তাকে পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version