বৃহস্পতিবার, অক্টোবর ২২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সায়মা শাহজাহান একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এবং জামায়াত নেতা সাইফুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ক্রীড়া প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রতিযোগিতা শেষে একাডেমীর শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version