বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অশোক কুমার দাস। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে ভোটের মাধ্যমে তিনি বিজয় লাভ করেন। জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আয়োজনে সদর উপজেলার স্বাস্থ্য প্রশিক্ষণ ভবনের হল রুমে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদুল কবির চৌধুরী সভাপতিত্বে ও মো. মোজাহিদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, ফরিদুল ইসলাম সুহেল, আমিরুল ইসলাম প্রমুখ। সভা শেষে সুনামগঞ্জ জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অশোক কুমার দাস। সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদিক ও সাংগঠনিক সম্পাদক সনজিত কান্তি চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version