জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল জেলার ৪ টি থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো ফেরত দেয় পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত একমাসে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীন ও আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেন।

যা রোববার দুপুরে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিক ভাবে মালিকদের কাছ হস্তানন্তর করেন। এ সময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন।

তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন উদ্বার করা হয়। এসময় তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় অনুষ্ঠানে ডিআইও ওয়ান মীর শরিফুল হক, সদর থানার ওসি সাজেদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শাহ্ দারা খান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জসহ অন্যন্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version