জেলা প্রতিনিধি,নড়াইল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল সদর উপজেলা ও নড়াইল পৌর শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুর ২টার দিকে নড়াইল পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদের তৃতীয় তলায় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য মির্জা আশেক এলাহী।

উদ্বোধনী অনুষ্টানে বক্তারা বলেন, দ্বীন কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা কাজ করে চলেছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে সাংগঠনি কর্মকান্ডে আরো গতিশীলতার পাশাপাশি সেবা কার্যক্রম বৃদ্ধি পাবে।

দলের সাংগঠনিক কার্যক্রম আরো বৃদ্ধিও জন্য দাওয়াতী কাজ জোরদার করার অনুরোধ জানানো হয়। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারী মো. আইয়ুব হোসেন খান, কর্মপরিষদ সদস্য মো. হেমায়েত হোসেন হিমু, সদর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমীন, সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, পৌর শাখার আমির মাষ্টার জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ইসাহক মিয়া প্রমুখ। এসময় সদর ও পৌর জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version