কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় চাঞ্চল্য সৃষ্টিকারী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হত্যা মামলায় রুক্কু চৌহান (২৪) নামে সন্ধিগ্ধ এক আসামিকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। তাকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। 

এরআগে গত সোমবার সন্ধ্যার দিকে নেত্রকোনা পৌর এলাকা থেকে রুক্কু চৌহানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত রুক্কু চৌহান নেত্রকোনা পৌরশহরের গরুহাট্টা এলাকার মৃত চান্দী চৌহানের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোনা সদর ও গাজীপুরের টঙ্গী থানায় মাদক, চুরি, ছিনতাইসহ চারটি মামলা রয়েছে। এসব মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন বলে জানা গেছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। 

তিনি জানান, গত ১০ জানুয়ারি নেত্রকোনা পৌরসভাধীন বড় বাজার এলাকায় আবু আব্বাছ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক দীলিপ কুমার রায় নিজ বাসায় নৃশংসভাবে হত্যার স্বীকার হন। এই ঘটনায় নিহতের স্ত্রী নিভা রায় গত ১২ জানুয়ারি থানায় হত্যা মামলা দায়ের করেন। ক্লুলেস হত্যা মামলাটি রুজুর হওয়ার পূর্ব থেকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার তথ্য উদঘাটনে তৎপরতা শুরু করে পুলিশ।

তিনি আরও জানান, সাতদিনের রিমান্ড আবেদনসহ এই হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে রুক্কু চৌহানকে আজ (মঙ্গলবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version