লিমন সরকার ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খেলার মাঠ উদ্ধারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা দৌলতপুর ইউনিয়নবাসী এ স্বারকলিপি দেন।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামে টাঙ্গন নদী সংলগ্ন সরকারী খাস জমিতে শিক্ষার্থীসহ এলাকার খেলোয়ারা খেলাধুলা করে আসছিলেন। ঐ এলাকার একটি প্রভাবশালী ভুমিদস্যু চক্র ঐ খেলার মাঠটি দখল করে সেখানে আম বাগান রোপন করেছেন।

এতে এলাকার লোকজন বাধা দিলে তারা তাদের মারপিট করা সহ নানা ধরণের হুমকি ধামকি দেয়। চক্রটি এখন আবারো সরকারী জমি দখলের উদ্দেশ্যে ঐ খেলার মাঠ থেকে প্রায় ১ কিঃমিঃ দুরে আবাদী সরকারী খাস জমিতে খেলার মাঠ প্রতিষ্ঠার পায়তারা করছে। এর প্রতিবাদ করলে এলাকাবাসীকে আবারো নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে ঐ ভুমিদস্যু চক্র।

এলাকাবাসী পূর্বে খেলার মাঠটি ভুমিদস্যুদের কবল থেকে উদ্ধার এবং ভুমিদস্যুরা যেন খেলার মাঠের নামে আবারো খাস জমি দখল করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, স্বারকলিপি পাওয়া গেছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version