শনিবার, সেপ্টেম্বর ১৯

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধ পথে আনা ২২১ পিস ভারতীয় কম্বল জব্দ এবং জড়িত থাকা অপরাধে মো. মামুন মিয়া (২৪) নামে একজনকে আটক করেছে থানা-পুলিশ। আটক মামুন মিয়া উপজেলার খারনৈ ইউনিয়নের বাউশাম গ্রামের মো. আবু বক্কররের ছেলে।

বুধবার (৮ জানুয়ারি) আটক মামুন মিয়ার স্বীকারোক্তমূলক জবানবন্দি অনুযায়ী পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

এরআগে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খারনৈ ইউনিয়নের রুদ্রনগর নামক এলাকায় রাস্তা সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ভারতীয় কম্বলগুলো জব্দ করে পুলিশ।

জানা যায়, উপজেলার রুদ্রনগর নামক এলাকায় রাস্তা সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এই বাড়িতে তল্লাশী করে অবৈধ পথে আনা ভারতীয় ২২১ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তবে পালানো সময় একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মো. মামুন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আজ (বুধবার) জেলা আদালতে পাঠানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version