নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নে ব্রাইট প্রাথমিক শিক্ষা একাডেমির উদ্বোধন ও শুভেচ্ছা ক্লাস শুরু হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে কলমাকান্দা চাঁনপুর আলিয়া মাদ্রাসার সংলগ্ন এই ব্রাইট প্রাথমিক শিক্ষা একাডেমি উদ্বোধন ও শুভেচ্ছা ক্লাস শুরু হয়।

বিদ্যালয়ের পরিচালক আসাদুজ্জামান বুলবুলের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাফর আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলাইমান হক, কৃষি ব্যাংকের সহকারী অফিসার তপন সরকার, রংছাতি ইউনিয়নের আলিয়া মাদ্রাসা শিক্ষক আব্দুল বারি, সদর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব শাহজান কবির, প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সবুজ মিয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version