নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পথ পাঠাগারের ২১তম সেলুন শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের লোকনাথ হেয়ার কাটিং সেলুনে এ শাখার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সহ-সভাপতি মো. মোহন মিয়া, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কবি লোকান্ত শাওন, সজীম শাইন, জীবন চক্রবর্তী, বিদ্যুৎ সরকার, নির্মল রবিদাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পথ পাঠাগারের সার্বিক সাফল্য কামনা করে উপস্থিত অতিথিরা বলেন, নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে উপজেলার আনাচে কানাচে পাঠাগার যে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়। আজকাল অনেক ছেলে-মেয়ে বই পড়া থেকে দূরে সরে গিয়ে মোবাইল ফোনে গেম আর ফেসবুক নিয়ে ঝুঁকে পড়ছে। তরুনদের এ থেকে ফেরাতে বই পড়ায় আগ্রহী করে তুলছে সাহিত্য সংগঠন পথ পাঠাগার।

পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার বলেন, স্যাটেলাইট ও মোবাইলের প্রভাবে মানুষ বই থেকে দূরে সরে যাচ্ছে। নিজেদের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেলুনে যায় নানান বয়সের মানুষ। অনেক সময় তাদের ঘণ্টাখানিক অপেক্ষা করতে হয়। এই সময়টুকু যেন বই পড়ে সাহিত্য চর্চা বাড়াতে পারে, সেই লক্ষ্যে এ শাখা স্থাপন করেছি। এ নিয়ে ২১তম শাখা উদ্বোধন করা হলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version