সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ টহল চলাকালীন সময়ে ২ টি পিকআপসহ ভারতীয় এসব মালামাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির।

জব্দকৃত মালমালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জর্জেট থান কাপড়, জামা, কসমেটিক্স সামগ্রী, চিনি, ফুসকা, কম্বল ও মদ।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৫টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৯ জন বিজিবি সদস্যসহ চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী চিনাকান্দি এলাকায় একটি বিশেষ টহল পরিচালনা করা হয়। টহল চলাকালীন সময়ে ০২টি পিকআপসহ বিপুল পরিমাণ এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে বিজিবি। যার আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ৬৩ হাজার ৮শত ৪২ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং অন্যান্য সকল মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের কঠোর হস্তে দমন করতে বিজিবি বদ্ধপরিকর।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version