টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলা শ্রমিক দল কর্তৃক নাগরপুর উপজেলা শ্রমিক  দলের নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে। ২০ ডিসেম্বর ২০২৪ টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া ও সাধারণ  সম্পাদক মনিরুল হক ভিপি মনির স্বাক্ষরিত দলীয় প্যাডে, আরিফুল ইসলাম নবা কে সভাপতি ও গোলাম মওলা মোস্তফা কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। নবগঠিত এ কমিটির সাথে আলাপকালে ওনারা বলেন, আগামীর সাহসী আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ হয়ে রাজপথে নেমে দাবি আদায় করার দৃঢ় বিশ্বাস করে শ্রমিকদল।

উপজেলা শ্রমিক দল শ্রমিকদের দাবি আদায়ের লক্ষে, শান্তি বজায় রেখে আগামীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে সফলতা আদায় করতে যা করা দরকার আমরা সকলেই ঐক্য বদ্ধ হয়ে সফলতা আনবো, ইনশাআল্লাহ। নাগরপুর উপজেলা শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পক্ষ থেকে সভাপতি আরিফুল ইসলাম নবা ও সম্পাদক গোলাম মওলা মোস্তফা, টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি ও সম্পাদক সহ সকলে, নাগরপুর উপজেলা  বিএনপি’র সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version