ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৯ নম্বর ওয়ার্ড ৩ নম্বর ওয়ার্ডকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মো. শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাড. মিজানুর রহমান মুবিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসানসহ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় শুরু থেকেই ৯ নম্বর ওয়ার্ড আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষ ৩ নম্বর ওয়ার্ডের ওপর আধিপত্য বিস্তার করে তারা। নির্ধারিত সময়ে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ৯ নম্বর ওয়ার্ড। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ৯ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ইমামুল হাসান শুভ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ আয়োজন।
ব্রেকিং নিউজ
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী
- সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা সরকারের
- দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
- জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা
- নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী



