জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয় পেল সিলেট বিভাগ। ওপেনার জিশান আলমের ঝড়ো ইনিংসেটুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সিলেট ৬ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। চার ম্যাচে তৃতীয় হার খুলনার।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করে খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩৪ বলের অনবদ্য ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।সিলেটের এবাদত হোসেন ও নাবিল সামাদ ২টি করে উইকেট নেন।জয়ের জন্য ১৪৫ রানের টার্গেট জিশানের ব্যাটে ৯ বল বাকী রেখেই স্পর্শ করে সিলেট। ৪৮ বল খেলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৩ রান করেন জিশান।এছাড়া তৌফিক খান ২৪ ও তোফায়েল আহমেদ অপরাজিত ২৩ রান করেন।
ব্রেকিং নিউজ
- ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা
- আটপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগের বিরুদ্ধে খোকন মিয়ার পরিবারের সংবাদ সম্মেলন :
- ফসল ঘরে তোলার আগেই ঝড়ে দিশেহারা গাইবান্ধার কৃষকরা
- পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা, বাড়ানো হয়েছে নজরদারি
- দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকে চা বাগানে স্বস্তি
- খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা
- ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
- কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার


