মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুরে দাইপুখুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে “ক্রীড়াই শক্তি,ক্রিড়াই বল,মাদককে না বলুন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৪ এর ফাইনাল খেলা (২৯ নভেম্বর) শুক্রবার এশার নামাজের পর মির্জাপুর বিএনপি পার্টি অফিসের সামনের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলা  উদ্বোধন করেন অত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং খেলা পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ মাসুদ রানা পাইলট। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্য সচিব  এবং হাড়জোড়, বাতব্যথা, মেরুদন্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জন জনাব ডা:মো: নাসির উদ্দিন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল ফারুক কুইক এবং সদস্য সচিব জনাব জানিবুল ইসলাম (জোসি), ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা আমিনুল ইসলাম সহ প্রমুখ।এ সময় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন এবং ক্রিকেটে তার অবদান তুলে ধরেন ।

খেলায় ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কে হারিয়ে  চ্যাম্পিয়ন হয়েছেন। চাম্পিয়ন দলকে একটি ছাগল ও  রানার আপ দলকে  দুইটি রাজহাঁস প্রদান করেন  অতিথিরা। এছাড়াও দুই দলের সমস্ত খেলোয়াড়দের মাঝে মেডেল এবং ক্রেস্ট প্রদান করা হয়। ফাইনাল খেলায় কয়েক হাজার ক্রিকেট প্রেমী ও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন |

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version