তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর মামুনের ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মামুনের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিলো। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করে। এতে নোমানের পিতা মামুন মিয়ার অস্বীকৃতি ছিলো। বিষয়টি নিয়ে রোববার রাতে মামুন মিয়ার সাথে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি ও বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ঘরের কাজে ব্যবহৃত কুড়াল দিয়ে পিতার গলার পাশে আঘাত করেন নোমান। এতেই মামুন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম জানান, অভিযুক্ত ছেলে নোমান হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। প্রতিকি ছবি সংযুক্ত হবে।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি



