মোঃ বাবুল হোসেন,  জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্র কৃষক কর্ণারে অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি এবার ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি করা হচ্ছে।
২৫ নভেম্বর সোমবার বিকেলে পাঁচবিবি বারোয়ারী চত্ত্বরে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, এসময় উপস্থিত ছিলেন  কারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাফিউল, আলামিন, ফারজান, আলিফ, তপু, রতন প্রমুখ।
বাজারের তুলনায় ছাত্র কৃষক কর্ণারে প্রতি কেজি আলুতে ২০ টাকা কম পেয়ে সাধারণ মানুষেরা ভীড় জমিয়েছেন। দ্রব্যমূল্যের উর্ধগতিতে ছাত্র কর্ণারে কম দামে পণ্য কিনতে পেয়ে খুশিও তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version