জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মৃতি স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)‘বিজয়-২৪’ আয়োজনে শুরু হয়েছে জেলা অ্যাসোসিয়েশনভিত্তিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪। টুর্নামেন্টের এ পর্বে মোট ২৭টি দল অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানি। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক ড. লোকমান হোসেন, গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. হাফিজ আশরাফুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিজয়-২৪-এর আয়োজকরা৷
ব্রেকিং নিউজ
- বন্যাদুর্গতদের জন্য প্রস্তুত ৩ মাসের খাদ্য সহায়তা: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
- সাত মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে পাষণ্ড পিতা গ্রেপ্তার
- পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার
- দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার
- যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে
- বাংলাদেশ কিনছে নতুন ১৪টি বিমান: জামালপুরে বিমান প্রতিমন্ত্রী
- দিন ও রাতব্যাপী নানা কর্মসূচিতে কলমাকান্দায় মে দিবস উদযাপন
- নেত্রকোনায় ধনু ও মগড়ার নদীর পানি বাড়ছে, বিপদসীমার ওপরে কংস ও উব্দাখালীর



