Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার
    • দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার
    • যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে
    • বাংলাদেশ কিনছে নতুন ১৪টি বিমান: জামালপুরে বিমান প্রতিমন্ত্রী
    • দিন ও রাতব্যাপী নানা কর্মসূচিতে কলমাকান্দায় মে দিবস উদযাপন
    • নেত্রকোনায় ধনু ও মগড়ার নদীর পানি বাড়ছে, বিপদসীমার ওপরে কংস ও উব্দাখালীর
    • শ্রমিক সংকট ও অতিবৃষ্টির কবলে নেত্রকোনার হাওর, ক্ষতির মুখে হাজারো কৃষক
    • প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ মৎস্য মন্ত্রণালয়ের
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    রবিবার, মে ৩
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Home»সারা বাংলা»আ. লীগের নেতাদের নেতৃত্বে ফসলি জমির ধান কেটে নিল
    সারা বাংলা

    আ. লীগের নেতাদের নেতৃত্বে ফসলি জমির ধান কেটে নিল

    News EditorBy News Editorনভেম্বর ১৮, ২০২৪No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের এক কৃষকের জমির পাকা ধান কেটে নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে একদল ভূমিদস্যু।

    আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে গতকাল, উপজেলার সুদামপাড়া গ্রামের মৃত শফী শামসুল হকের ছেলে মো. গোলাম দস্তগীরের পৌত্রিক ও ক্রয়কৃত ৪২.৫ শতাংশ আবাদি জমির পাকা ধান কেটে নিয়েছে একদল ভূমিদস্যুরা। আবাদি জমিটি নিয়ে মালিকানার বিরোধ চলেছে বিগত ৩৬ বছর যাবৎ। ইতিপূর্বে এ জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলার রায় পায় গোলাম দস্তগীর। পরে আদালতের নির্দেশে তাকে দখল বুঝিয়ে দেয়া হয়। আদালত কর্তৃক বুঝিয়ে দেয়া দখলের আবাদ করে আসছিল তিনি। কিন্তু গত ১৬ নভেম্বর রাতের আঁধারে ৩৫ জন লোকের একটি দল ধান গাছ থেকে শুধু ধানের ছড়া কেটে নিয়েছে। পুনরায় এ জমিতে ফসল চাষ করতে হলে, ধান গাছ গুলো কেটে তারপর জমি হাল দিয়ে ফসলের বীজ রোপণ করতে হবে।

    এদের মধ্যে মৃত আহাম্মদের ছেলে ছালাম (৬৫), সবুর, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুরের ছেলে তারিফুল, সুদামপাড়া ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক বেল্লাল সহ ৩৫-৪০ জনের ভূমিদস্য রাতের আঁধারে ধানগুলো এমন ভাবে কেটে নেয়, যা দেখলে চোখের পানি এসে যায়।
    কৃষক গোলাম দস্তগীর অশ্রুসিক্ত নয়নে বলেন, এ জমি আমাদের পূর্বপুরুষের। জমির মালিকানা নিয়ে যে বিরোধ ছিল সেটা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে তবুও আজো আমার পূর্বপুরুষের এই আবাদি জমিটি দখল করে নিতে চায়। অমানুষের মতো এভাবে জমির ধান কেটে আমার প্রায় ১ লাখ টাকার মত ক্ষতি করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে নাগরপুর থানায় লিখিত অভিযোগ জানাবো। বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই দাবি, আমি যদি এই জমির যদি বৈধ মালিক হয়ে থাকি তবে ওদের দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেয়া হোক, যাতে ভবিষ্যতে অন্য কেউ এ ধরনের কাজ না করতে সাহস পায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Editor

    Related Posts

    পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার

    মে ৩, ২০২৬

    দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার

    মে ৩, ২০২৬

    যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে

    মে ৩, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.