স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ। এই জেলা অসংখ্য বাউল-সাধকদের জন্মধন্য। সুনামগঞ্জ লোকসংস্কৃতি দেশে-বিদেশে সুনাম ছড়িয়েছে। এ জেলাই ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করতে হবে।
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির ৬৫বছর পূর্তিকে সামনে রেখে আয়োজন এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। লাইব্রেরি মিলনায়তনে শনিবার সকালে এই অনুষ্ঠান হয়। এতে মুখ্য আলোচক ছিলেন সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও লাইব্রেরি সাধারণ সম্পাদক খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব মো. ইকবাল হোসেন, সুনামগঞ্জের প্রবীন শিক্ষক ধূর্জটি কুমার বসু, বিশিষ্ট আইনজীবী হুমায়ুন মনজুর চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, কবি ও লেখক সুখেন্দু সেন, কবি ও লেখক ইকবাল কাগজী, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ, লোকসংস্কৃতি গবেষক সুবাস উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে, লেখক মুর্শেদ আলম, লাইব্রেরি কোষাধ্যক্ষ আবুল হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক সিদ্ধার্থ আচার্য।
ব্রেকিং নিউজ
- তিস্তায় পাথর লুট, জব্দ ২৫ হাজার সিএফটি
- চুচুয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পেট্রোলের বোতল
- নেত্রকোনার চল্লিশায় মাদ্রাসায় হামলা: দোষীদের শাস্তির দাবিতে রাজপথে আলেম সমাজ
- সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, ঢাকায় আটকে ১৪ হাজারের বেশি যাত্রী
- জ্বালানি সংকটের মধ্যে আরও ৯ কার্গো এলএনজি কিনছে সরকার
- সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার : বাণিজ্যমন্ত্রী
- ভারতের তরুণদের আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা দেখছেন ছাত্রনেত্রী নেহা বোরা
- ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, পাকিস্তান সরকারের জন্যই কি নতুন বিপদ?


