বরিশালে জমকালো আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

সংবাদ সারাবেলার বরিশাল ব্যুরো প্রধান শাকিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস এম জাকির হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বরিশাল ব্যুরো প্রধান জিহাদ রানা, খান মাইনউদ্দিন, সংবাদ সারাবেলার পটুয়াখালী প্রতিনিধি শাহিন খান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল ব্যুরো সৈয়দ বাবু, স্থানীয় দৈনিক পরিবর্তন পত্রিকার স্টাফরিপোর্টার ও সিনিয়র সাংবাদিক জিয়াউদ্দিন বাবু, দৈনিক সারা বাংলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এড. গোলাম মাওলা শান্ত, দৈনিক সোনালী খবর এর বরিশাল ব্যুরো গাজী আরিফুর রহমান, দৈনিক সকালের সময় এর বরিশাল প্রতিনিধি আল আমিন গাজী, দৈনিক আলোকিত সময় এর বরিশাল ব্যুরো পারভেজসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ সময় বস্তু‌নিষ্ঠ সংবাদ প্রকা‌শে দৈ‌নিক সংবাদ সারাবেলা প‌ত্রিকার ভূমিকা তু‌লে ধরার পাশাপা‌শি দৈনিক সংবাদ সারাবেলা প‌ত্রিকার উত্ত‌রোত্তর সাফল‌্য কামনা করেন সাংবাদিকরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version