শনিবার, সেপ্টেম্বর ২৬

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

সর্বশেষ গত ৭ নভেম্বর সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়েছিল মানসিক ভারসাম্যহীন কামরুল ইসলাম উজ্জ্বল (২৫)। এরপর আর বাড়ি ফিরেনি। ৫ দিন ধরে নিখোঁজ ওই যুবক। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার সন্ধান না পেয়ে পরিবারে উৎকণ্ঠা বাড়ছে।

ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কুলুঞ্জা গ্রামে। ওই গ্রামের আব্দুল মন্নাফের ছেলে সে। এ ঘটনায় নিখোঁজ উজ্জ্বলের বড় ভাই জুয়েল মিয়া (১১ নভেম্বর) সোমবার রাতে দুর্গাপুর থানায় একটি জিডি করেন।

পরিবার সূত্রে জানা গেছে,তিন ভাই ও চার বোনের মধ্যে ছয় নম্বর উজ্জ্বল। সে মানসিক রোগে আক্রান্ত। বিভিন্ন স্থানে তার চিকিৎসা করালেও কোনো সুফল পাচ্ছেন না। নিখেঁাজের পর থেকেই সম্ভাব্য নানা স্থানে খুঁজেও না পেয়ে পরিবারের সবার চরম উৎকণ্ঠায় দিন কাটছে।

নিখোঁজ উজ্জ্বলের বড় ভাই জুয়েল মিয়া জানান,সে বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারের কাউকে কিছু বলেনি। বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। নিরুপায় হয়ে থানায় জিডি করেছেন। রং শ্যামলা,মুখমণ্ডল লম্বাটে,উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও কালো রঙের ফুলহাতা শার্ট জিডিতে উল্লেখ করা হয়েছে। কেউ যদি খেঁাজ পান তাহলে ০১৯০৮১৩০৫৭০ এই যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ বাচ্চু মিয়া বলেন,জিডি হয়েছে আমরা নিখোঁজের বিষয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠাবো।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version