নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করেছে যৌথবাহিনী। তারা সম্পর্কে শ্বাশুড়ি ও পুত্রবধূ।

এ সময় তাদের কাছ থেকে দু্ই হাজার জাল টাকা, চারটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, চারটি রামদা, তিনটি ছুরি, পাঁচটি চাকু, ১৬টি মোবাইল ফোন, চারটি সিম ও নগদ ৩০ হাজার সাতশো টাকা জব্দ করা হয়।

রবিবার (১০ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি গ্রামের শিউলী আক্তার (৪০) ও মদিনা আকন্দ (১৮)।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করতে শনিবার দিবাগত রাতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানের বিষয়টি টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশি চালিয়ে দুই হাজার জাল টাকা, চারটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, চারটি রামদা, তিনটি ছুরি, পাঁচটি চাকু, ১৬টি মোবাইল ফোন, চারটি সিম ও নগদ ৩০ হাজার সাতশো টাকা পাওয়া যায়। পরে ফয়সালের মা শিউলী আক্তার ও স্ত্রী মদিনা আকন্দকে আটক করে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version