কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের সদস্যদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে বারহাট্টা থানা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর মোহনগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান মেহেদী তিনি বারহাট্টা থানার অফিসার ইনচার্জসহ সকল বিট অফিসারের সাথে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এছাড়াও বারহাট্টা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতিতে কীভাবে সকলকে সম্পৃক্ত করে আভিযানিক কার্যক্রমকে আরও গতিশীল করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

বেপরোয়া যানবাহন ও লাইসেন্সবিহীন ড্রাইভারদের নিয়ন্ত্রণে সকলকে সচেষ্ট হওয়ার পরামর্শ দেওয়া, বারহাট্টার ট্রাফিক ব্যবস্থা আলোচনা ও মাদক চোরাচালান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এধরনের বিষয়ে আলোচনা করেন এই সেনা কর্মকর্তা।

এতে বারহাটা থানা পুলিশের বিভিন্ন স্তরে সদস্যগণ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version