বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের তালুকদার মিশকাতের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি সদর হাসপাতাল থেকে শোভাযাত্রাটি
বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মোড় স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক
যোবায়ের তালুকদার মিশকাত বলেন, ‘ঐতিহাসিক ৭ নভেম্বরে সিপাহী, জনতা অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ শাসনের ভার দেয়। আজ আমরা স্বাধীনভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারছি। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আগামীতেও থাকবো।

শোভাযাত্রায় ছাত্রদলের শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version