জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

গােপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য  অধ্যাপক ড. হােসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য  অধ্যাপক ড. মাে. সােহেল হাসান বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তারা।

আজ রবিবার উপাচার্য ও উপ-উপাচার্য  তাদের তৃতীয় কর্মদিবসে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বিভাগ এবং বিভাগের ল্যাব রুম ও দপ্তর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য  অধ্যাপক ড. হােসেন উদ্দিন শেখর। এ সময় শিক্ষার্থীরা তাদের সেশনজট, ল্যাব সংকটসহ নানাবিধ সমস্যার কথা জানালে সেশনজট মুক্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অধ্যাপক ড. হােসেন উদ্দিন শেখর। একই সঙ্গে শিক্ষার্থীদের তুলে ধরা সমস্যাগুলাে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এছাড়াও অধ্যাপক ড. হােসেন উদ্দিন শেখর ও অধ্যাপক ড. মাে. সােহেল হাসান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদর কঠােরভাবে অফিসের সময়সূচি (৯টা-৫টা) মেনে চলার নির্দেশনা দিয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version