Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার
    • দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার
    • যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে
    • বাংলাদেশ কিনছে নতুন ১৪টি বিমান: জামালপুরে বিমান প্রতিমন্ত্রী
    • দিন ও রাতব্যাপী নানা কর্মসূচিতে কলমাকান্দায় মে দিবস উদযাপন
    • নেত্রকোনায় ধনু ও মগড়ার নদীর পানি বাড়ছে, বিপদসীমার ওপরে কংস ও উব্দাখালীর
    • শ্রমিক সংকট ও অতিবৃষ্টির কবলে নেত্রকোনার হাওর, ক্ষতির মুখে হাজারো কৃষক
    • প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ মৎস্য মন্ত্রণালয়ের
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    রবিবার, মে ৩
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Home»খেলাধুলা»কমলগঞ্জে আল্ট্রা ম্যারাথনে আনন্দ উচ্ছাস
    খেলাধুলা

    কমলগঞ্জে আল্ট্রা ম্যারাথনে আনন্দ উচ্ছাস

    News EditorBy News Editorনভেম্বর ২, ২০২৪No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
    নিজের দেহ, মন সুস্থ্য রাখার জন্য দৌড়, শমশেরনগর আল্ট্রা ম্যারাথনে অংশ গ্রহণকারীদের মাঝে ছিল আনন্দ উচ্ছাস। এমন উচ্ছাস নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠ থেকে সাড়ে ৪ শত দৌড়বিদ দৌড় শুরু করেন কুয়াশাচ্ছ ভোর ৬ টায়। টিম শমশেরনগরের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) ভোর ৬ টায় ৫০ কিলোমিটারের অংশগ্রহণকারী ১৬৫ জনের দৌড় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। ভোর ৬টা ১০ মিনিটে ২১ কিলোমিটার দূরত্বের দৌড়ে নারী পুরুষ মিলিয়ে অংশ নেন ২৮৫ জন।
    সবুজে ঘেরা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে বের হয়ে দৌড়বিদরা চা শ্রমিক বস্তি, চা বাগান প্লান্টেশন এলাকার উচু নিচু পাকা সড়ক ও রাবার বাগান ঘেষা সড়ক দিয়ে শমশেরনগর থেকে ত্রিপুরা সীমান্তবর্তী চাতলাপুর চেকপোস্ট ঘুরে আবার শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে আসেন ২১ কিলোমিটার এর দৌড়বিদরা। আর শমশেরনগর থেকে একই পথে দুইবার করে চাতলাপুর চেকপোস্ট ঘুরে শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে ফিরে আসেন দৌড়বিদরা।

    দৌড়বিদদের সাথে যাবার সময় অসংখ্য স্থানে দেখা যায় দৌড়বিদদের জন্য প্রয়োজনীয় পানীয়, কলা, খেজুর সরবরাহ বুথ রয়েছে।  সাথে রয়েছে মেডিক্যাল টিম। রাস্তার বিভিন্ন স্থানে চা বাগান ও গ্রামের মানুষজন বিশেষ করে শিশুরা দাঁড়িয়ে দৌড়বিদদের শুভেচ্ছা জানাতে দেখা যায়।

    আগের দিন বিকাল থেকে দেশের নিবন্ধনকৃত দৌড়বিদরা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে জড়ো হন। অনেকেই মাঠে নিজস্ব তাবু স্থাপন করেন। আর অধিকাংশ দৌড়বিদরা বিভিন্ন হোটেল ও রিসোর্টে থাকেন। আবার অনেকেই পরিচিতজনদের বাসায় অবস্থান করেন।

    ২৫ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন আশরাফুল আলম ও দ্বিতীয় হয়েছেন সামাউন হোসেন। ২৫ কিলোমিটার দৌড়ে মেয়েদের গ্রুপে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক দিলারা আক্তার খান ও দ্বিতীয় হয়েছেন বগুড়ার রুহি তাবাসসুম।  ৫০ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন ময়নুল আহমদ দ্বিতীয় হয়েছেন প্রভাত চৌধুরী ও তৃতীয় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কলেজ শিক্ষক রাজন মিয়া।
    দৌড়ে অংশ নেন সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা।
    একে একে সকল দৌড়বিদরা শমশেরনগর চা বাগান মাঠে ফিরে আসার পর বিকাল ৩ টায়  বিজয়ীদের পুরস্কারের অর্থ ও ক্রেস্ট তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Editor

    Related Posts

    ঘরের মাঠে রান তাড়ায় নয়া রেকর্ড বাংলাদেশের

    এপ্রিল ২৮, ২০২৬

    বিশ্বকাপে ফেরার লড়াইয়ে ‘এভারেস্ট’ জয়ের আশা ইতালির

    মার্চ ৩০, ২০২৬

    বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির

    মার্চ ২৯, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.