মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজ হতে ৫শ গজ উত্তরে ছোট যমুনা নদীর নুনিয়াপাড়া ঘাট এলাকায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২৫ ঘন্টা পর ডুবন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
স্বাধীন উপজেলার উত্তর চেঁচরা গ্রামের মোঃ নজু মিয়ার ছেলে।

২১ অক্টোবর সোমবার বিকেল তিন টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম টিম লিডার আমির আলী।
স্থানীয়রা জানায়, ২০ অক্টোবর রোববার দুপুরে স্বাধীন নদীর পূর্ব প্রান্ত হতে গরুর ঘাঁস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পার হওয়ার সময় পা পিছলে ঘাসের বস্তাটি নদীর পানির স্রোতে ভেসে যায়। এ সময় ঘাসের বস্তাটি ধরতে গিয়ে স্বাধীন নদীর স্রোতে তলিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় লোকজন প্রাথমিক ভাবে উদ্ধার কাজ চালায় এবং ত্রিপল নাইনে ফোন দেন।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশগ্রহণ করে। তারা দীর্ঘ ৫ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে স্বাধীনকে না পাওয়ায় সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন। সোমবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এলে আবারও উদ্ধার অভিযান শুরু করে।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম লিডার আমির আলী বলেন, গতকাল রোববার দুপুরে খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। দীর্ঘ ২৫ ঘন্টার চেষ্টায় স্বাধীনের লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version