নিজস্ব প্রতিবদেক:  নেত্রকোণার আটপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে দুওজ ইউনিয়নের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারামারির মামলায় প্রধান আসামী ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি মেম্বার আক্কাছ উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান জানান, গত ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে নাসির খাল নিয়ে চরপাড়া গ্রামের সাইফুল ইসলাম গংদের সাথে আক্কাছ মেম্বার গংদের মারামারি হয়। এতে পাঁচ-সাত জন আহত হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর রাতে আক্কাস মেম্বারসহ ২২ জনকে আসামী করে আটপাড়া থানায় একটি মারামারির মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে আটপাড়া থানা পুলিশ আজ (বৃহস্পতিবার) বিকালে চরপাড়া আক্কাছ মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি আরো জানান, আক্কাছ মেম্বারের বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকান্ডসহ জমি দখলের অভিযোগ রয়েছে। আগামী কাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version