শনিবার, অক্টোবর ১৭

হালুয়াঘাট প্রতিনিধি :

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক সম্রাট, চোরাকারবারি ও যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একাডেমী মোড় থেকে গ্রেফতার করা হয় তাকে। বুধবার দুপুরে আটকৃত সাগর কে আদালতে পাঠানো হয়েছে।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, সাগর সাবেক সংসদ সদস্য জুয়েল আরেং এর প্রধান সহকারী হিসেবে কাজ করতেন। জুয়েল আরেং এর নির্দেশে সীমান্তে অবৈধ পথে চোরাচালান, মাদক ব্যবসা,বালু মহাল দখল, টেন্ডার চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে মূলহোতা ছিলেন এই সাগর।

এই চক্রের প্রধান সাগর গ্রেপ্তার হলেও অন্যরা ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছেন পর্যায়ক্রমে চক্রের সকলকেই গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version