তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

চায়ের রাজধানী ঐতিহ্যবাহী শ্রীমঙ্গলের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়কে কারাগারে প্রেরণ করেছেন মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মৌলভীবাজার কোর্ট ইন্সপেক্টর সিবেন্দ্র চন্দ্র দাশ ভানু লাল রায়কে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন,’ সোমবার ( ২৩ সেপ্টেম্বর ) সকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন’।

উল্লেখ্য,এর আগে গত ১৫ আগস্ট মৌলভীবাজার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার বাদী হয়ে মৌলভীবাজার থানায় প্রায় দেড় শতাধিক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ আগস্ট মৌলভীবাজারে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছিলেন।

সেই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে ওই মামলায় তিনি উচ্চ আদালতের আদেশে অস্থায়ী জামিনে ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version